শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫২

মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন, হত্যা মামলায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হারুন আহমেদ হত্যা মামলায় হবিগঞ্জে ৭ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক জনাব, আজিজুল হক এ রায় দেন।
এ ছাড়া মামলায় আরও ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, জয়নাল মিয়া, মিলন আহমেদ, আবুল ফজল, কুতুব উদ্দিন, রফিক মিয়া, জাকির হোসেন, আব্বাস উদ্দিন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, ছায়েদ আলী, মিজাজ আলী, মতলিব মিয়া, কুতুব উদ্দিন, আবুল কালাম, জিয়াউর রহমান, আয়াত আলী (পলাতক), ইছাক আলী, জজ মিয়া, ইব্রাহিম।