শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৪

হত্যার দায়ে কয়েকজনের যাবজ্জীবন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অপহরণের পর এক লাখ টাকা মুক্তিপণ না পেয়ে মো. সোহেল নামের এক স্কুলছাত্রকে হত্যার দায়ে সাতজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত, আর এ ঘটনা গাজীপুরের। রায়ে প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জনাব, মো. বাহাউদ্দিন কাজী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সেলিম (২২), আব্দুল্লাহ আলম মামুন (১৯), শাহ আলম (২৯), মো. রিপন মিয়া (৩০), মিলন খন্দকার (২৪), মো. তানজিল (২৪) ও শফিকুল ইসলাম (২২)।