শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৪

হত্যা ও অটো ছিনতাই এবং মূলহোতা গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অটো চালককে হত্যা করে গাজীপুরের পূবাইল থানার পদ-হারবাইদ এলাকায় অটো ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন পূবাইল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মোহন মিয়া (২৮) কিশোরগঞ্জর অষ্টগ্রাম থানার মসজিদজাম গ্রামের মনু মিয়ার ছেলে। বুধবার (২৪ এপ্রিল) শেরপুর জেলার ঝিনাইগাতী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পূবাইল থানার ওসি জনাব, মো. কামরুজ্জামান জানান, পূবাইলের মাজুখান এলাকার বাসিন্দা অটোরিকশাচালক কবির হোসেন (৪৫) গত ১০ এপ্রিল সন্ধ্যায় অটো নিয়ে বের হলে যাত্রী সেজে মোহন ও তার সঙ্গীরা অটোরিকশাটি হারবাইদ যাওয়ার জন্য ভাড়া করে।
পথে তারা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় অটোচালক বাধা দিলে তাকে চাকু দিয়ে আঘাত করে রাস্তার পাশে ফেলে অটো নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী অটোরিকশাচালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরদিন নিহতের বড় ভাই জাকির হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে পূবাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আসামি মোহনকে শনাক্ত করা হয়।