শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৪

প্রতিবন্ধীকে হত্যা এবং অপরাধীর মৃত্যুদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিয়ের প্রস্তাব দেওয়ায় কুমিল্লার চান্দিনায় শারীরিক প্রতিবন্ধী গুলশান আরাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এর দায়ে মো. মুকবুল হোসেন নামের এক রং মিস্ত্রিকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। মঙ্গলবার বিকেলে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক জনাবা, আফরোজা শিউলী এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. মুকবুল হোসেন চান্দিনা উপজেলার রানীচড়া (নয়াকান্দি) গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. নেয়ামত উল্যাহ চৌধুরী জামান বলেন, আশা করছি উচ্চ আদালত এ রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।