ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঘরে ঢুকে দিনাজপুরের নবাবগঞ্জে গৃহবধূ ও তার ৫ বছরের কন্যাশিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছেন। পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে নিহতের স্বামী শহিদুল ইসলাম স্ত্রী ও সন্তানদের অস্ত্র দিয়ে আঘাত করে এবং মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ বছর বয়সি মেয়ে আফরিন আক্তার মারা যান। একই হাসপাতালে চিকিৎসাধীন ১২ বছর বয়সি ছেলে আলামিন। গৃহবধূ মর্জিনা বেগমের (৩০) লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, শেখ জিন্নাজ আল মামুন জানান, পারিবারিক কলহের জেরে স্বামী শহিদুল ইসলাম নিজের স্ত্রী ও সন্তানদের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং এ ঘটনায় ঘাতক স্বামী শহিদুল ইসলামকে পুলিশ আটক করেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।