শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৪

হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তিন ভাই-বোন হত্যা মামলায় চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই আদেশে আসামিদের প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ জনাব, মোহাম্মদ কামাল হোসেন শিকদারের আদালত এই রায় দেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ইউসুফ (৭০) ও আবুল কাশেম (৭০)।
আদালত সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধে ২০০৪ সালের ২৯ জুন সাইফুল, আলমগীর ও তাদের বোন মনোয়ারাকে গুলি করে হত্যা করে আসামিরা।