শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫১

কুপিয়ে খুন এক নারীকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নাজমা আক্তার (৪০) নামে ময়মনসিংহের নান্দাইলে এক নারীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। নাজমা আক্তার চারিআনিপাড়া গ্রামের মৃত আবুল হাসেমের মেয়ে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নান্দাইল বাইপাস রোডের পশ্চিম পাশে বড়বড়িয়া নামক স্থানে এ খুনের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ৪ সন্তানের জননী ওই নারী ও স্বামী আব্দুল মন্নান শ্রমিকের কাজ করতেন।
অভাব অনটনের সংসার ছিলো তাদের। বুধবার রাতে নাজমা আক্তার বিলেরপাড় দিয়ে বাড়িতে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে খুনের পর ধানক্ষেতে ফেলে যায়। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করেন পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, আ. মজিদ জানান, কি কারণে তাকে খুন করা হয়েছে বিষয়টি অনুসন্ধান চলছে।
খুব দ্রুত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।