শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৪

যুবককে কুপিয়ে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আধিপত্য বিস্তার নিয়ে মো. সেলিম (৪৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে, আর এ ঘটনা কক্সবাজারের চকরিয়ায়। এ সময় শফিউল আলম (৪৪) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তরপাড়া নবীন ক্লাব এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত মো. সেলিম ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে ও আহত শফিউল আলম একই এলাকার আবু সালামের ছেলে।
চকরিয়া থানার ওসি জনাব, শেখ মোহাম্মদ আলী বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে এ হত্যার ঘটনা ঘটে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।