শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০১

হত্যা মামলার আসামি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত খাগড়াছড়ির রামগড়ে আসামি করিম উল্লাহ্ (৬০) কে গ্রেপ্তার করেছেন রামগড় থানা পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে চট্রগ্রাম জেলার ভূজপুর থানাধীন লালমাই এলাকার গহীন জঙ্গলস্থ তার অস্থায়ী বসতবাড়ি হতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত করিম উল্লাহ রামগড় ইউনিয়নের লামকুপাড়া এলাকার মৃত টুকু মিয়ার ছেলে।
রামগড় থানার ওসি জনাব, দেব প্রিয় দাশ এর দিক নির্দেশনায় এবং এসআই (নিঃ) সামছুল আমিন, মোঃ তারেক সহ সঙ্গীয় ফোর্সের বিশেষ অভিযান পরিচালনায় ২০০১ সালের ২৩ বছরের পূর্বের হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি করিম উল্লাহ কে গ্রেপ্তার করা হয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, দেব প্রিয় দাশ জানান, আইনি প্রক্রিয়া কার্যক্রম শেষে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।