ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গরুর পচা কলিজা বিক্রির অপরাধে বগুড়ায় পহেলা বৈশাখের সময় ব্যবসায়ী নবাবকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রবিবার বগুড়া শহরের কলোনি বাজারে একটি গোশত ঘরে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দিয়েছেন।
এছাড়া ওই বাজার সমিতি মাংস ব্যবসায়ীকে বহিষ্কার ও তার ব্যবসা বন্ধ করে দিয়েছে। অভিযানে নেতৃত্বদানকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক জনাব, ইফতেখারুল আলম রিজভী এ তথ্য দিয়েছেন।