শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০১

নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি এটিএম বুথে কর্মরত নিরাপত্তাকর্মী হাসান মাহমুদকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, আর এ ঘটনা ঢাকা রাজধানীর শাহজাদপুরের প্রগতি সরণি এলাকায়। বুধবার (১০ এপ্রিল) বিকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেন পুলিশ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের ধারণা, ঘটনার সময় নিরাপত্তাকর্মী এটিএম বুথের সামনে শুয়ে ছিলেন। এটিএম বুথের কিছু অংশ ভাঙচুর করা হয়েছে। হয়তো ঢাকা ফাঁকা হওয়ার সুযোগে টাকা চুরি করতে গিয়ে দুর্বৃত্তরা বুথ ভাঙতে ব্যর্থ হয়। এরপর নিরাপত্তাকর্মী ঘুম থেকে জেগে উঠলে তাকে কুপিয়ে হত্যা করে চলে যায় তারা।
ওসি জনাব, মাজহারুল ইসলাম বলেন, বিস্তারিত জানতে এটিএম বুথের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।