ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোনার দাম দেশের বাজারে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করেছে। এখন থেকে দেশের বাজারে ভালোমানের সোনা এক ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে এক লাখ ১৫ হাজার ৮২৪ টাকায়। নতুন করে প্রতি ভরি ভালোমানের সোনায় দাম বেড়েছে এক হাজার ৭৫০ টাকা। আজ রবিবার থেকে সারা দেশে সোনার নতুন এই দর কার্যকর হবে।
গতকাল শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্যবৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।