শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৫৯

হত্যা মামলার আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মনিরুজ্জামান মনির (৫০) হত্যা নেত্রকোনার দুর্গাপুরে এবং এ হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছেন পুলিশ। গ্রেফতারকৃত তোফাজ্জল হোসেনকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে তাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কৃষ্ণেরচর এলাকার আব্দুল হানিফের ছেলে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মাহফুজ আলম জানান, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহ-জাহান সঙ্গী টিম নিয়ে সোমবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মামলার এক নম্বর আসামি তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করে এবং মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।