শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০১

স্ত্রীকে গলা টিপে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্ত্রী মর্জিনাকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ইব্রাহিমের বিরুদ্ধে, আর এ ঘটনা চুয়াডাঙ্গার। সদর উপজেলার মহাম্মদজমা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মর্জিনা খাতুন মোহাম্মদজুমা গ্রামের কৌদোপাড়ার ইব্রাহিমের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন। এ ঘটনায় স্বামী ইব্রাহিমকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
কুতুবপুর পুলিশ ক্যাম্পের এসআই ফরিদুল ইসলাম বলেন, নিহতের গলায় আঘাতের আলামত পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি জনাব, শেখ সেকেন্দার আলী বলেন, দাম্পত্য কলহের জেরে নিজ স্ত্রীকে ইব্রাহিম হত্যা করেছে বলে জানতে পেরেছি। আমরা অভিযুক্ত ইব্রাহিমকে আটক করে হেফাজতে নিয়েছি।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।