বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪৯

তথ্য অফিসের উদ্যোগে এক শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জনগণের কথা শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জের কাশিয়ানীতে। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় কাশিয়ানী উপজেলা পরিষদের শহীদ মিনার চত্ত্বরে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) এর ২.৫ কার্যক্রমের আওতায় গোপালগঞ্জ জেলা তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্তহয়ে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব, নিজামূল কবির।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর।
বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।
সহকারি তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নুরুন্নবীর সঞ্চালনায় অন্যান্য মধ্যে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামিনূর রহমান জাপান, কাশিয়ানী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ প্রমুখ বক্তব্য দেন।