শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০১

হত্যাকাণ্ডের দুই আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কলেজ ছাত্র জিসান হত্যার প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে, আর এ হত্যাকাণ্ড পটুয়াখালীর গলাচিপায় হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, বাপ্পি চৌকিদার (১৮) দক্ষিণ চরবিশ্বাস গ্রামের হারুন চৌকিদারের ছেলে এবং মাহিন সিয়ালি (১৮) একই গ্রামের মোশারেফ সিয়ালির ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে ভোলার দক্ষিণ আইচ্চা থানা এলাকা থেকে বাপ্পিকে পুলিশ এবং বান্দরবন জেলার আর্মিটিলা এলাকা থেকে র‌্যাব মাহিনকে গ্রেফতার করেন। নিহত জিসান চরবিশ্বাস আলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
৮ মার্চ দক্ষিণ চরবিশ্বাস বটতলা বাজারে কিশোর গ্যাংয়ের সদস্যরা জিসানের ওপর হামলা করে। ১৯ মার্চ তার মৃত্যু হয়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ জনাব, মো. ফেরদাউস আলম খান বলেন, আসামি বাপ্পিকে রবিবার কোর্টে প্রেরণ করা হয়েছে। অপর আসামি মাহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।