বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:১৫

পুরস্কার বিতরণ টেবিল টেনিস প্রতিযোগিতায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাধ্যমিক স্কুল পর্যায়ে মাগুরায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় টেবিল টেনিস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা ক্রিড়া সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব, মোহাম্মদ আবু নাসের বেগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন। এ সময় জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক জনাব, এ এস এম মাজেদু-উর-রহমান, জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস, ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি, ফুটবল কোচ ইফনুস আলী ও জেলা টেবিল টেনিস কোচ আসিফ নেওয়াজ সাজিদ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপকে পুরস্কার প্রদান করা হয়।