শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০২

যৌথ অভিযানে ইলিশ মাছ জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ যৌথ অভিযান চালিয়ে লক্ষ্মীপুরের কমলনগরে ২৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে। পরে জব্দ হওয়া মাছ এতিমখানায় বিতরণ ও লক্ষ্মীপুর সমাজ সেবা শিশু পরিবারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার (২০ মার্চ) রাত ১১ টার দিকে উপজেলার পাটোয়ারীরহাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের সময় মজুদকৃত প্রায় ২ টন বরফ ধ্বংস করে দেওয়া হয়।
কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নদীতে নিষেধাজ্ঞাকালীন মাছ শিকার, বেচাকেনা ও পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ। নদী এলাকায় বরফ কারখানাগুলোও বন্ধ করে দেওয়া হয়। এরপরও জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারে যায়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল অভিযান চালিয়ে ২৫০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এ সময় মজুদকৃত প্রায় ২ টন বরফ ধ্বংস করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, সুচিত্র রঞ্জন দাসের উপস্থিতিতে মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ ও লক্ষ্মীপুর সমাজসেবা শিশু পরিবারে পাঠানো হয়।