শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০৩

ভ্রাম্যমান আদালতের অভিযান বরিশালে।

ডেইলি ক্রাইম বার্তা : ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, আবু জাফর মজুমদার ও জনাব, মো. রবিউল হাসান ভূঁইয়া। রবিবার (১৭ মার্চ) বরিশাল নগরীর রুপাতলী ও পোর্ট রোড এলাকায়।
বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বরিশাল নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে পণ্যের দামের তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত দামের বেশি দামে পণ্য বিক্রয়ের অপরাধে পাঁচটি মামলায় পাঁচজন বিক্রেতাকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব-৮ এর তিনটি দলের সহযোগিতায় অভিযানে জরিমানার পাশাপাশি নির্ধারিত দামে পণ্যসামগ্রী বিক্রির বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, আবু জাফর মজুমদার বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”