ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অসাধু ব্যবসায়ীদের রুখতে এ রমজান মাসে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মো. মেহেদী হাসান বাজার মনিটরিংয়ে নেমেছেন। বৃহস্পতিবার বিকেলে বোয়ালমারী সদর বাজারের বিভিন্ন দোকান মনিটরিং করেন তিনি।
এ সময় ইউএনও ক্রেতা ও বিক্রেতাদের বিভিন্ন বিষয়ে সতর্ক করেন। দেড় ঘণ্টা ধরে তিনি বাজার ঘুরে ঘুরে মনিটরিং করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মো. মেহেদী হাসান বলেন, ব্যবসায়ীদের প্রকাশ্যে মূল্য তালিকা টানাতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া স্বল্প মুনাফায় ভেজালমুক্ত পণ্য বিক্রি ও খাদ্য পণ্যের সঙ্গে দাহ্য পদার্থ না রাখার পরামর্শ প্রদান করেন।
ক্রেতাদের উদ্দেশে তিনি বলেন, মূল্য তালিকা দেখে আপনার যতটুকু পণ্য দরকার ততটুকু ক্রয় করুন। অতিরিক্ত পণ্য ক্রয় করলে তা বাজারে দামের উপর প্রভাব ফেলে।
ব্যবসায়ীদের মাঝে কোনো অনিয়ম চোখে পড়লে, তা দ্রুত সকলকে জানাতে বলেন তিনি।