শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০১

রমজানের শুরুতেই বরিশালে বাজারের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি।

ডেইলি ক্রাইম বার্তা : রমজানের শুরুতেই বরিশালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা নিম্ন আয়ের মানুষ। সব প্রকার সবজির দাম উর্ধ্বমুখি। খুচরা ও পাইকারি পর্যায়ে সবজির দাম এখন ভোক্তার নাগালের বাইরে চলে গেছে। সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ।
বৃহপতিবার (১৪ মার্চ) সরজমিনে বরিশাল পোর্টরোড বাজার, নথুল্লাবাদ বাজার, রুপাতলী বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে ভোক্তাদের সাথে কথা হলে তারা বলেন, শীত মৌসুমে সবজির দাম কম থাকলেও রমজান মাসের শুরুতেই সবকিছুর দামই ঊর্ধ্বমুখি।
বিশেষকরে দুধ, চিনি, ছোলা বুট ও ডাল, বেগুন, আলু, পেঁয়াজ ও মসলার মতো অনেক নিত্যপণ্যের অস্বাভাবিক দামে সীমাহীন কষ্টে স্বল্প আয়ের মানুষ। ব্যবসায়ীরা বলছেন, পণ্যের দর ওঠানামার বিষয়টি নির্ভর করে চাহিদা ও সরবরাহের ওপর। বাজারে শীতের সবজির সরবরাহ বেড়েছিল, সে জন্য দাম একটু কম ছিল কিন্তু রোযা উপলক্ষ্যে সবকিছুর দাম ক্রমেই বেড়ে চলেছে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”