ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সগিরা মোর্শেদ হত্যা মামলার রায় দীর্ঘ ৩৪ বছর পর ঘোষণা করা হয়েছে। আজ বুধবার ঢাকার তিন নম্বর বিশেষ দায়রা জজ জনাব, মোহাম্মদ আলী হোসাইনের আদালতে এই রায় ঘোষণা করা হয়।
হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন, দুইজনের কারাদণ্ড ও তিনকে খালাস দেওয়া হয়। যাবজ্জীবন সাজা প্রাপ্তরা হলেন, আনাস মাহমুদ রেজওয়ান ও মারুফ রেজা। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় নিহতের ভাশুর ডা. হাসান আলী চৌধুরী ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহীনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ দায়রা জজ জনাব, মোহাম্মদ আলী হোসাইনের আদালতে এ রায় ঘোষণা করার দিন ধার্য ছিল। কিন্তু এদিন বিচারক ছুটিতে থাকায় আদালতের ভারপ্রাপ্ত বিচারক জনাব, আক্তারুজ্জামান রায় ঘোষণার জন্য ১৩ মার্চ দিন ধার্য করেন।