ডেইলি ক্রাইম বার্তা : বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত বরিশালের গৌরনদীতে। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব সদস্যদের অংশগ্রহণে বরিশালের গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের আয়োজনে উপজেলা কিশোর কিশোরী ক্লাবের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরুস্কার বিতরন অনুষ্ঠান ২০২৪ সোমবার গৌরনদী উপজেলা শহীদ সুকান্তবাবু মিলনায়তনে উপজেলার স্বনামধন্য নির্বাহী অফিসার জনাব, মোঃ আবু আবদুল্লাহ খান এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, চাঁদশী ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান দ্বীপ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকবৃন্দ।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”