শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৫৮

এক বৃদ্ধের মৃত্যু গাছের দ্বন্দ্বে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সামান্য পেঁপে গাছ সরানো নিয়ে দ্বন্দ্বে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের ইটের আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১০ মার্চ) উপজেলার হোছনাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস (৬৫) হোছনাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামের মৃত জিয়াউল হক মল্লিকের ছেলে। একই এলাকার নুর মোহাম্মদ (৩৫) নামে এক ব্যক্তির ছুঁড়ে মারা ইটের আঘাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ নিহতের স্বজনদের।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ওসি জনাব, চন্দন কুমার চক্রবর্তী জানান, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত ব্যক্তিকে ধরার জন্য অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।