শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৫৮

কোদালের আঘাতে সহকর্মী নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সহকর্মীর কোদালের আঘাতে রুহুল আল আমিন (৩৫) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন, আর এ ঘটনা ঢাকা রাজধানীর মিরপুরে। পছন্দের লোক নিয়ে তর্কবিতর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেছেন নিহতের বাবা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (১০ মার্চ) মিরপুরের শাহ আলী থানা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন বরিশালের বেতাগী উপজেলার উত্তর নালিতাবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে।
রুহুল আমিন বর্তমানে মিরপুরের গুদারাঘাট এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
স্থানীয়রা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।