ডেইলি ক্রাইম বার্তা : শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে। নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ-এই প্রতিপাদ্যকে ধারন করে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
গৌরনদী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে ৮মার্চ ২০২৪ উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে গৌরনদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোঃ আবু আবদুল্লাহ খান’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান নারীনেত্রী জনাবা, সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, মোঃ রফিকুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, সমবায় অফিসার আফসানা রাখী, গৌরনদী মডেল থানার এস আই ইলিয়াস মাহমুদ,উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মাহিলাড়া ডিগ্রি কলেজের অধ্যাপক জিনাত জাহান খান।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”