ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চারটি রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। অগ্নিকাণ্ড প্রতিরোধ ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় টাঙ্গাইল শহরে এ অভিযান ও জরিমানা। রবিবার (৩ মার্চ) বিকেলে রেস্তোরাঁগুলোয় মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, হাসান বিন মুহাম্মাদ আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় ফায়ার সার্ভিস, ভোক্তা অধিকার সংরক্ষণ ও পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, হাসান বিন মুহাম্মাদ আলী বলেন, অগ্নিকাণ্ড প্রতিরোধ ও নির্বাপকের পর্যাপ্ত ব্যবস্থা না থাকা, এলপিজি গ্যাসের পরিবর্তে সিলিন্ডার গ্যাস ব্যবহার এবং ফায়ার সার্ভিসের লাইসেন্স না থাকার অপরাধে রেস্তোরাঁগুলোকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।