শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১৮

হত্যার দায়ে কয়েকজনের যাবজ্জীবন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাছ চাষি ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রামের শফিকুল ইসলাম (টুলু) হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।
রবিবার (৩ মার্চ) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জনাব, মো. বাহাউদ্দিন আহমেদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রামের জাহিদুল ইসলাম, খোকন, ইলিয়াস, জসিম ও সেলিম।
পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্য প্রমাণে দোষ প্রমাণিত হওয়ায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরো পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়। অপর ৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।