শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২০

একজনের যাবজ্জীবন ও দুইজনের মৃত্যুদণ্ড হত্যা মামলায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাধন মিয়া হত্যা মামলায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদন্ডপ্রাপ্ত দুজনকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়ে।
এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড একজনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জনাব, মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, সোনারগাঁয়ের পূর্ব কান্দারগাঁও এলাকার মো. শামীম ও মো. আল আমিন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন, একই এলাকার রাসেল এবং রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।