শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২০

হত্যার ঘটনায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পূর্ব শত্রুতার জেরে কুমিল্লার মনোহরগঞ্জে যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ১০ জনকে মৃত্যুদণ্ড এবং ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। জাহাঙ্গীর হোসেন উপজেলার সরসপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল বিশেষ দায়রা জজ আদালতের বিচারক জনাবা, বেগম মোছা. মরিয়ম মুন মুঞ্জুরী এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত ১৮ জনের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৮ জন আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ জন আদালতে অনুপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মোবারক হোসেন জানান, ২০১৯ সালের ১৩ অক্টোবর মামলাটির চার্জ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষে ১২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। মামলার শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন এবং তিনি মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেন।