শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১৮

স্বামীর মৃত্যুদণ্ড স্ত্রী হত্যা মামলায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্ত্রী লিপি হত্যা মামলায় স্বামী এবাদুল্লাহকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত, আর এ ঘটনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে। এবাদুল্লাহ এর বাড়ি রূপগঞ্জের টাওরা এলাকায়। তিনি স্থানীয় বাসিন্দা ফজলু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক জনাব, আমিনুল হক এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় আদালতে আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।
মামলার বরাত দিয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, এবাদুল্লাহর সঙ্গে একই এলাকার নজুমুদ্দিনের মেয়ে লিপি আক্তারের বিয়ে হয় ২০০০ সালের ২ ফেব্রুয়ারি। বিয়ের পর নানা বিষয়ে ঝগড়ার কারণে পারিবারিক কলহ হলে তাদের মধ্যে দূরত্ব বাড়ে। এক পর্যায়ে ঝগড়া হলেই স্ত্রীকে মারধর করা শুরু করেন এবাদুল্লাহ।
একই বছরের ৫ জুলাই সামান্য বিষয়ে ঝগড়া থেকে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যান এবাদুল্লাহ।
তিনি আরো জানান, লিপি আক্তারের বাবা নজুমুদ্দিন হত্যার ঘটনায় পরে রূপগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলায় শুনানির পর আজ আদালত এ রায় ঘোষণা করেছেন।