শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০৩

অভিযানে জরিমানা শিশুখাদ্য তৈরির কারখানায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত ফরিদপুরের একটি শিশুখাদ্য প্রস্ততকৃত কারখানায়। এ সময় খাদ্য তৈরিতে অনিয়মের অভিযোগে শহরের বদরপুরের একটি শিশুখাদ্য পণ্য উৎপাদনকৃত কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার সকালে জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মো. বজলুর রশীদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন- ফরিদপুরের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব, মো. মুনতাসির হাসান। এ সময় জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মো. বজলুর রশীদ খানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
এ ব্যাপারে জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মো. বজলুর রশীদ খান বলেন, জেলায় সর্বস্তরে নিরাপদ খাদ্য সুনিশ্চিত করণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় একটি খাদ্যপণ্য প্রস্তুত কারখানায় অনিয়ম ও সংশ্লিষ্ট আইন লঙ্ঘন করার অপরাধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ মোতাবেক তাৎক্ষণিক এক লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে ব্যাপক পরিমাণে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও বিষাক্ত কেমিক্যাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।