রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:১০

ফুটওভার ব্রিজ নির্মাণের দাবীতে বরিশালে মানব-বন্ধন।

ডেইলি ক্রাইম বার্তা : মেইন মেইন পয়েন্টগুলোতে ফুটওভার ব্রিজ নির্মানের দাবীতে বরিশাল নগরীতে শনিবার সাধারন মানুষের
মানব-বন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধনে বক্তারা বলেছেন রাস্তা পারাপারের সময় সাধারন পথচারী থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারা রাস্তা পারাপার হতে হলে জীবনের ঝুকি নিতে হয়। তাই  হাতেম আলী কলেজ চৌমাথা, রূপাতলী বাস টার্মিনাল ও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে। বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় সর্বস্তরের জনগনের উদ্যোগে এ মানব-বন্ধনে সৈয়দ জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন মাইনুল ইসলাম বাপ্পী, রাব্বী, আব্দুর সালাম মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা আরও বলেন, নগরীর মধ্যে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের ১১ কিলোমিটার পথ রয়েছে। এ অংশের মধ্যেই রয়েছে জনবহুল এলাকা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, হাতেম আলী কলেজ চৌমাথা এবং রূপাতলী বাস টার্মিনাল। পায়রা সেতু উদ্বোধনের পর থেকে নগরীতে যানবাহনের চাপ দ্বিগুনের বেশি বেড়েছে। এ পয়েন্টগুলোতে দিনরাত যানজট লেগেই থাকে। প্রতিদিনই ঘটছে ছোট বড় দূর্ঘটনা। তাই নাগরিক নিরাপত্তা বৃদ্ধিতে অবিলম্বে হাতেম আলী কলেজ চৌমাথাসহ এসব পয়েন্টে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”