শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২০

খুন ছিনতাইকারীর ছুরিকাঘাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছিনতাইকারীর ছুরিকাঘাতে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে গোপাল পাল (৩৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। তার বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার পালপাড়া গ্রামে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি জনাব, জাহাঙ্গীর আলম বলেন, গোপাল পাল মোহনগঞ্জ থেকে ট্রেনযোগে ঢাকা যাচ্ছিলেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশনে পৌঁছে। তখন গোপাল পাল প্রস্রাব করার জন্য স্ত্রীকে ট্রেনে বসিয়ে ৩ নম্বর প্ল্যাটফরমের দিকে অন্ধকার স্থানে যান। সেখানে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। পরে তারা তাকে ছুরিকাঘাতে খুন করে।
লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।