শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১৮

একজন খুন সন্ত্রাসীদের হাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সন্ত্রাসীদের হাতে যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌরসভার এলাকার মো. মুরাদ হোসেন (২৭) নামের একজন নিহত হয়েছেন।
রবিবার রাত ১০টার সময় নওয়াপাড়া নূরবাগ থেকে নিজ বাড়ি তরফদারপাড়ায় যাওয়ার পথে বাড়ির কাছাকাছি এলাকায় পৌঁছলে সন্ত্রাসীদের হামলার শিকার হন।
নিহত মো. মুরাদ হোসেন নওয়াপাড়া পৌরসভার তরফদারপাড়া এলাকার সরদারপাড়ার মো. সাহাবুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি যাওয়ার পথে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাতের কব্জি, দুই পায়ের শিরা এবং পেটে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তিনি গুরুতর আহতাবস্থায় রাস্তার ওপর লুটিয়ে পড়েন। এলাকাবাসীরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। রাত ১১টার সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।
অভয়নগর থানার ওসি জনাব, এসএম আকিকুল ইসলাম জানান, খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।