শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩১

এক যুবককে কুপিয়ে খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আল-আমিন ওরফে দানিয়াল (২৮) নামে এক যুবকে পূর্বশত্রুতার জেরে ঢাকা নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে দুবৃর্ত্তদের বিরুদ্ধে। এ সময় শুভ নামে আরো একজন আহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে চাষাঢ়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছেন পুলিশ।
নিহত আল আমিন ওরফে দানিয়াল (২৮) ফতুল্লার মাসদাইর এলাকায় দেলোয়ার মিয়ার ছেলে। আহত শুভ (২২) একই এলাকার শাহজালালের ছেলে। তাঁদের মধ্যে দানিয়াল অটোরিকশা গ্যারেজের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন আর শুভ একটি কারখানার মেশিন অপারেটর হিসেবে কাজ করেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাসলিম আহমেদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত অপর যুবক হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে রমু নামে একজনকে আটক করা হয়েছে।
খুনের ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং যারা ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের দ্রুত গ্রেপ্তার করা হবে।