শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩১

এক বৃদ্ধ নিহত দায়ের কোপে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাতালের দায়ের কোপে চট্টগ্রামের পটিয়ায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মাতালের স্ত্রীও। উপজেলার কেলিশহর ইউনিয়নের মধ্যম কেলিশহর এলাকায় দা দিয়ে কুপিয়ে জানিক দে (৭১) নামের ওই বৃদ্ধাকে খুন করা হয়। মাতাল রূপস দে একই সময় তার স্ত্রী মমতা দেকে মাথায় কুপিয়ে জখম করেন।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার কেলিশহর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্যম কেলিশহর এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জানিক দে ওই এলাকার মৃত সচি দের ছেলে।
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, আরিফুল ইসলাম জানান, রূপস অতিরিক্ত মদ্যপানে মাতাল হয়ে জানিক দেকে কুপিয়ে আহত করেন। পরে তিনি মারা যান। মাতাল রূপসের বাড়ির আঙ্গিনা থেকে দুইটি দা ও ১ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।