শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০২

ডেঙ্গু বাড়ার শঙ্কা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চলতি বছর ডেঙ্গুর ভয়াবহতা বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা কারণ তাপমাত্রা বৃদ্ধি ও বৃষ্টিপাতের ধরনের পরিবর্তনের কারণে এ আশঙ্কা বেড়েছে। তাঁরা বলছেন, ঢাকার বেশির ভাগ বাসিন্দা এরই মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এবার তারা দ্বিতীয় বা তৃতীয়বার আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেন, জলবায়ুর পরিবর্তনের প্রভাবের কারণে অসংক্রামক রোগ বাড়ছে। বাংলাদেশে গত ১০০ বছরের তাপমাত্রা যদি দেখেন তাহলে ২০২৩ সাল ছিল উষ্ণ বছর। পৃথিবীর তাপমাত্রা যেভাবে বাড়ছে, তাতে ভবিষ্যতে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। অসংক্রামক রোগ নীরব মহামারি হিসেবে কাজ করছে।