ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আরাফাত হোসেন বাপ্পী নামের এক শিশুকে হত্যার ঘটনায় করা মামলায় তার সৎ বাবা মো. সেলিম ওরফে রুবেলকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত, আর এ ঘটনা কুমিল্লার। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক জনাবা, রোজিনা খান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সেলিম ওরফে রুবেল জেলার সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী গ্রামের আবদুল জলিলের ছেলে। রায় ঘোষণার সময় শিশুটির মা রুমা আক্তার এবং দণ্ডপ্রাপ্ত রুবেল আদালতে উপস্থিত ছিলেন। নিহত ওই শিশু স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।
আদালতের এপিপি সেলিম মিয়া জানান, আদালত আসামি রুবেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনাক্রমে ও মামলার শুনানী শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।