শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩১

ভাইয়ের মৃত্যু ভাইয়ের কোপে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছোট ভাইয়ের কোদালের কোপে আহত বড় ভাই মিজানুর রহমান (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, আর এ ঘটনা লালমনিরহাটে জমি নিয়ে বিরোধের কারণে।
মঙ্গলবার (৬ জানুয়ারী) ভোর ৫ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই মিজানুর রহমান (৪৮) মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানার ওসি জনাব, মাহমুদ উন নবী।
নিহত মিজানুর রহমান আদিতমারী উপজেলা সদরের বসিনটারী গ্রামের খায়রুল দপ্তরির বড় ছেলে।
জানা গেছে, সোমবার সকালে উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের বসিনটারী এলাকায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছোট ভাই রবিউল ইসলাম বড় ভাই মিজানুর রহমানকে কোদাল দিয়ে মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে আদিতমারী হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান মারা যান।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মাহমুদ উন নবী জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।