সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:২৬

আ. লীগের মনোনয়ন পেলেন নুরুজ্জামান বিশ্বাস,পাবনা-৪ উপনির্বাচনে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন পাবনা-৪ আসনে নুরুজ্জামান বিশ্বাস। রবিবার (৩০ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সংসদীয় বোর্ডের সভায় নুরুজ্জামান বিশ্বাসকে পাবনা-৪ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। সংসদীয় বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেন।