সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩৩

আরও একজনের ডেঙ্গুতে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত একদিনে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে মশাবাহিত এ রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ৯ জন ঢাকা মহানগরের, বাকিরা চিকিৎসা নিচ্ছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে। আর মৃত ব্যক্তি ঢাকা মহানগরীর বাইরে চিকিৎসা নিচ্ছিলেন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৪৪ জন। সব মিলিয়ে এ বছরের প্রথম ১৮ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮৫ জন, যাদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ১৪৯ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ৫৯ জন ঢাকায় এবং ৯০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।