সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩৯

মৃত্যু ও আক্রান্ত ডেঙ্গুতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সারাদেশে এ বছরে ১ হাজার ৭০৩ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩ লাখ ২১ হাজার ৭৩ জন। শনিবার (৩০ ডিসেম্বর) দেশের বিভিন্ন হাসপাতালে ৭৩৪ জন চিকিৎসাধীন ছিল।
এদিকে, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৭২ জন। যার মৃত্যু হয়েছে তিনি ঢাকার হাসপাতালেই ভর্তি ছিলেন।
চলতি বছর শনিবার (৩০ ডিসেম্বর) সকাল পর্যন্ত দেশে যে ৩ লাখ ২১ হাজার ৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ঢাকায় আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৯ হাজার ৯৭৩ জন। ঢাকার বাইরে মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ১১ হাজার ১০০ জন। সারাদেশে ডেঙ্গুতে যে ১ হাজার ৭০৩ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ঢাকায় ৯৭৯ জন এবং ঢাকার বাইরে ৭২৪ জন। বর্তমানে ১ শতাংশেরও কম রোগী হাসপাতালে ভর্তি আছে।