শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০২

বিমান বাংলাদেশের টিকিটে ১৫ শতাংশ ছাড়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : টিকিটে ১৫ শতাংশ ছাড় দিয়েছে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ফ্লাইটের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী বছরের ১-৪ জানুয়ারির মধ্যে টিকিট কাটলে পাওয়া যাবে এই ছাড়। বিষয়টি নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান সূত্র জানায়, ২০২৪ সালের ১-৪ জানুয়ারির মধ্যে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকেট কাটলে ১৫ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা। ছাড় পেতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে টিকিট কাটার সময় প্রোমো কোডের ছকে (৫২বিবিডিএওয়াই২৪) (ইংরেজি) টাইপ করতে হবে। এছাড়া, বিমানের কল সেন্টার নম্বরে ফোন করেও টিকিট কাটা যাবে।