বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:১৪

ম্যারাথন-দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত নেত্রকোনায়।

ডেইলি ক্রাইম বার্তা : ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনায়। মহান বিজয় দিবস উপলক্ষ্যে রানার্স কমিউনিটি নেত্রকোনা কৃর্তক বিজয় দিবস রান ২০২৩ আয়োজনে শুক্রবার নেত্রকোনার মোক্তাপাড়া খেলার মাঠ থেকে দৌড় শুরু হয়ে ১৬ কিলোমিটার এবং সাড়ে সাত কিলোমিটার দৌড়ে কাইলাটি কিড্ডি কিংডম গিয়ে শেষ হয়।
এই প্রতিযোগিতায় জেলার এবং জেলার বাহিরের বিভিন্ন বয়সের ১৫০ জন প্রতিযোগী ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে। ১৬ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন পাবনার মোহাম্মদ ইমরান হাসান,প্রথম রানার্সআপ শাহিন আলম, দ্বিতীয় রানার্সআপ মোহাম্মদ খাইরুল ইসলাম।
১৬ কিলোমিটার পঞ্চাশোর্ধ বয়স ভিত্তিক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় বিপ্লব কুমার সরকার প্রথম রানার্সআপ নেত্রকোনার রফিকুল ইসলাম এবং সাড়ে সাত কিলোমিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয় কুড়িগ্রামের আমির হোসেন আমু, প্রথম রানার্সআপ শেখ জহিরুল ইসলাম,
দ্বিতীয় রানার্সআপ নুর ইসলাম খান।
এই প্রতিযোগিতায় ১৬ কিলোমিটার এর জন্য
দুই ঘন্টা ৪৫ মিনিট এবং সাড়ে সাত কিলোমিটার এর জন্য এক ঘন্টা ৩৫ মিনিট সময় নির্ধারণ করা হয়।
পরে আয়োজক কমিটির এডমিন প্যানেলের সদস্য আব্দুল মোমেন,মোয়াজ্জেম হোসেন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন, ঝিনিুক মাহমুদ ও কিড্ডি কিংডম পার্কের প্রতিষ্টাতা শোয়েব তানভীর হিমেল, সৌরভ বিশ্বাস,শেখ ফরিদ আল মামুন,স্বাগত আচার্য,আশিকুর রহমান, প্রতিদিনের সংবাদ জেলা প্রতিনিধি আব্দুর রহমান সহ অন্যরা।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”