শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০৪

র‍্যালি ও আলোচনা সভা বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে “সবাই মিলে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” সর্বস্তরের মানবাধিকার প্রতিষ্ঠা করাই আামাদের লক্ষ্য ও উদ্দেশ্য এই শ্লোগানকে সামনে নিয়ে খুলনায় আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর রোববার খুলনা শহীদ হাদিস পার্কে শহীদ মিনারের সামনে বিভিন্ন মানবাধিকার সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে অংশগ্রহণ করেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র। পরে র‌্যালি শেষে সংস্থার পক্ষ থেকে অস্থায়ী কার্যালয়ে এসে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের নির্বাহী পরিচালক জনাব, শাহবাজ জামান।উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ওয়াহিদ মুরাদ,সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক জুলিয়ান জয়, খুলনা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মানবাধিকার কর্মী কাজী মিজানুর রহমান, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক খুলনা বিভাগীয় সভাপতি তাজমুল হক তাজু,খুলনা জেলা কমিটির সভাপতি কাজী হাসনাত হোসেন কমিট।
সংস্থার পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী সদস্য নজরুল ইসলাম নবী, গোলাম রব্বানী মামুন,মহিলা সম্পাদীকা মোসম্মৎ ডলি, নাঈম হাসান, শেখ মাইনুল ইসলাম,মনিরুল ইসলাম মনি, সাকিব হোসেন শোভন, জসিম সরদার, আপেল মাহমুদ, শেখ আরিফুল ইসলাম, শুক্লা,মোহাম্মদ মাহফুজুর রহমান, সুব্রত বিকাস মন্ডল, আব্দুল কুদ্দুস, গোলাম মোস্তফা, সাকিব হোসেন শোভন প্রমুখ।