ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম হঠাৎ বেড়েছে।
ভারত সরকার নিজের দেশে পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ায়, দেশের বাজারে এ দাম বেড়েছে। পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে দেশের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে সারা দেশে ৫৭টি বাজারে অভিযানের মাধ্যমে ১৩৩ প্রতিষ্ঠানকে ছয় লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।