শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০২

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত।  

ডেইলি ক্রাইম বার্তা : আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে বরিশালে আজ শনিবার ৯ ডিসেম্বর সকাল ১১টায় “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই স্লোগান কে সামনে রেখে এ দিবস পালিত হয়েছে।
বরিশাল জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি কমিটি ও সনাকের আয়োজনে নগরীর সার্কিট হাউজের সামনে সড়কে মানববন্ধন শেষে সার্কিট হাউজের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব, মোঃ আব্দুল গাফফার এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জনাব, মোঃ শওকত আলী।
বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি জনাব, মোঃ জামিল হাসান, জেলা প্রশাসক জনাব, শহিদুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, সনাকের সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”