সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪৬

আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে, রাজধানীর বেশকিছু এলাকায় ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ আজ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-খুলনা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অ্যালাইমেন্টের মধ্যে অবস্থিত নির্মাণাধীন জুরাইন ফুটওভার ব্রিজের পশ্চিম পাশে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য গ্যাস সরবারহ বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, উল্লিখিত কারণে মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছয় ঘণ্টা জিয়া সরণি, জুরাইন, ধোলাইপাড়, জুরাইন মেডিকেল রোড, জুরাইন মাদরাসা রোড, এ কে স্কুল রোড, মীর হাজারীবাগসহ আশপাশের এলাকায় সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।