শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০৬

নিষেধাজ্ঞা অমান্য করায় শতাধিক জেলে আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মা-ইলিশ সংরক্ষণে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণের নিষিদ্ধ সময় চলমান রয়েছে। আইন অমান্য করে কোনো জেলে মাছ শিকার করলে তার বিরুদ্ধে মৎস্য আইনে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে। এদিকে ঐ নিষেধাজ্ঞা অমান্য করায় চাঁদপুর ও শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় শতাধিক জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।